https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে আহত সাংবাদিক মানিকের চিকিৎসায় প্রেস ক্লাবের আর্থিক সহায়তা

admin
July 11, 2026 9:39 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহে সহযোগিতার অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাতে বগুড়া শহরের কলোনী এলাকায় অবস্থিত সুপার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার। এ সময় তিনি আহত সাংবাদিক মশিউর রহমান মানিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার অর্থ আহত সাংবাদিকের হাতে তুলে দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।
হাসপাতালে উপস্থিত ছিলেন সাংবাদিক আশিক সুজন, খালেদ সিদ্দিকী, রিহাদ হোসেন, জাহিদ হাসান এবং মতলবুর রহমান। তারা আহত সাংবাদিকের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানিকের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহর থেকে নন্দীগ্রামে ফেরার পথে শাজাহানপুর উপজেলার রাণীরহাট আশেকপুর ব্রিজ এলাকায় একটি বেপরোয়া ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার সুপার কেয়ার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।