Dhaka ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়ার মোকামতলায় ঘরে সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় আজিমা বেগম (৫৫) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার শংঙ্কপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা প্রকাশ্যে আসে। ঘরের পেছনের দেয়ালে সিঁধ কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
‎
‎নিহত আজিমা বেগম শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার শংঙ্কপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আজিমা বেগম। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তার ঘরের পেছনের দেয়ালে সিঁধ কাটা অবস্থায় দেখতে পান। পরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে ঘরের ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় ঘরের মধ্যে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
‎
‎সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করেছিল। এ সময় আজিমা বেগমের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে কি না, তা নিয়েও এলাকায় নানা আলোচনা চলছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজিমা বেগমের ভাতিজা জুয়েল বলেন, “আমার ফুফুর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি একজন প্রতিবন্ধী মানুষ। কী কারণে তাকে এভাবে হত্যা করা হলো, তা আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
‎
‎ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
‎
‎এদিকে একজন প্রতিবন্ধী নারীর নিজ ঘরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

‎বগুড়ার মোকামতলায় ঘরে সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা

আপডেটের সময় : ০৬:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬