https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 21 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ফায়ার সার্ভিস কর্মীকে হত্যার অভিযোগ

admin
February 21, 2023 5:37 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল মোমিন (২৮) নামে এক ফায়ার সার্ভিসের কর্মীকে হত্যার অভিযোগ। ফায়ার সার্ভিসের কর্মী হলেন উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মোমিন এর দ্বিতীয় স্ত্রী শাহানা বেগম অভিযোগ করেছেন, তাঁর স্বামী আব্দুল মোমিনকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল বলেছেন, আব্দুল মোমিন এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে হত্যা না আত্মহত্যা। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী জয়পুরহাটের একটি আবদ্ধ ঘর থেকে সাংবাদিকদের সহযোগীতায় আব্দুল মোমিনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আব্দুল মোমিনকে জিম্মায় নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর পিতা। ওই সময় রেকর্ডকৃত ভিডিওতে আব্দুল মোমিন আশংকা করে বলেছিলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।