https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

admin
June 8, 2026 9:41 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (৮ জুন ২০২৬) বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শ্রী বাবু রবিদাস (৩০), দোপাড়া আটমুল গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে মাহফুজুল ইসলাম ওরফে জনি (২০) এবং জাহিদুলের ছেলে সিজান (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

‎শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীনের নির্দেশনায় এসআই আবুছালে জাফরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫১ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৫৪ টাকা উদ্ধার করা হয়।

‎শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “শিবগঞ্জের মাটিতে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে জেলা পুলিশের নির্দেশনায় আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করছি। মাদক কারবারীরা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

‎তিনি আরও বলেন, “শিবগঞ্জকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে শুধু পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণও প্রয়োজন।”
‎পুলিশের এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর অনেকেই মনে করছেন, পুলিশের ধারাবাহিক ও কঠোর অবস্থানের ফলে শিবগঞ্জ উপজেলায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আগামী মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।