এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যয়ে বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ভান্ডারপাইকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য ছিল – ‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলাধুলা করি’। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম এবং শেখেরকোলা ইউনিয়ন মহিলা দলের সদস্য রোকসানা পারভিন জলি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান দুলাল।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ৯ নম্বর ওয়ার্ড ও তেলিহারা ৬ নম্বর ওয়ার্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে ৯ নম্বর ওয়ার্ড শেখেরকোলাকে পরাজিত করে তেলিহারা ৬ নম্বর ওয়ার্ড বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন রেফারি রুস্তম আলী। তাঁকে সহযোগিতা করেন সহকারী রেফারি তাহসিন ও জাহাঙ্গীর আলম। ম্যাচের ধারাভাষ্য দেন ক্রীড়া ধারাভাষ্যকার মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ নেওয়াজ বিদ্যুৎ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ, আলাল উদ্দিন, এনামুল হক বাবলু, মিষ্টার আলী প্রামাণিক জিন্নাহ, রানা মিয়া, শাহীন আলম, ইলিয়াস আলী, ফেরদাউস আলম দুখু, সাজেদুল ইসলাম, শাহ আলম, সাজু ও আবুল কালাম আজাদ।
এ ছাড়া যুবদল নেতা সামছুল আলম, রবিন তালুকদার, এনামুল হক নাসিম, মাসুদ রানা, নাজিম উদ্দীন, আলী হোসেন, সুমন, জিয়াউর রহমান, শাবলু, আশরাফুল ইসলাম, আল-আমীন ও গোলাম রব্বানীসহ ছাত্রদলের নেতাকর্মী, ইউপি সদস্য আজিজার রহমান, বাদল, বাদশা মিয়া, ছনি বেগম এবং নারী নেত্রী শাহিনুর বেগম, হালিমা বেগম, শাপলা আক্তার, মিতা আক্তার, নাছিমা বেগম ও ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

