https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 29 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর উপজেলার ৩নং খামারকান্দিতে এক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন’ দ্রুত সমাধান চায় এলাকাবাসী

admin
May 29, 2026 11:18 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুর উপজেলার ৩নং খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক ঘণ্টার বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে দেখা দিয়েছে মারাত্মক ভোগান্তি।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকার সড়কগুলো পানির নিচে চলে যায়। অনেক স্থানে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন পরিষ্কার ও স্থায়ী ড্রেনেজ সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ৩নং খামারকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মাজেদুর রহমান মিলন সাহেবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, “উন্নয়নের প্রকৃত চিত্র তখনই দৃশ্যমান হবে, যখন মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।