https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর পৌর ছাত্রশক্তির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

admin
October 18, 2026 11:36 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুর পৌর শাখা জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহরের বিকাল বাজার রোডের মুন ইরাফি গার্ডেন সিটিতে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শেরপুর বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুমোদিত নবগঠিত কমিটিতে শেরপুর পৌর শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুমিয়ান ইসলাম মুবিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. মোস্তফা হাসান শাফি এবং সদস্যসচিব হয়েছেন সাকিবুল হাসান জয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. মিজানুল হক, মুখ্য সংগঠক মুশতাক তাহমিদ নাহিয়ান, সংগঠক আব্দুল্লাহ পারভেজ এবং মুখপাত্র তাহমিনা তারাসসুম ছিমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সদস্যসচিব ফেরদৌস শেখ, বগুড়া জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সৈকত ও আহ্বায়ক অয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব শাহরিয়ার মামুন।

অনুষ্ঠানে যুবশক্তির সদস্যসচিব ফজলে রাব্বি, শেরপুর পৌর এনসিপির আহ্বায়ক শাকিল মাহমুদ, বগুড়া জেলা যুবশক্তির সাবেক সদস্যসচিব ইয়াসিন আলী হিমেল এবং বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাসেদ সাদাতও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় এবং পরিচিতি সভা ও আনন্দ র‍্যালিতে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।