শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শেরপুর পৌরসভা কার্যালয়ে পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ঠিকাদার সমিতির সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় শেরপুর পৌর এলাকার বিভিন্ন নাগরিক সেবা, চলমান ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নাগরিক সেবার মানোন্নয়ন ও পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

