দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিদ্যুৎ ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা, জ্বালানি মজুদের অবস্থা, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি ও নিজ নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরেন।
এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যক্রম আরও সময়োপযোগী ও দক্ষ করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিমসহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

