https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর বারদুয়ারী হাটের রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ব্যবসায়ীদের

admin
September 24, 2026 10:33 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর পৌরসভার জনপ্রিয় বারদুয়ারী হাটের সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচলের সমস্যা আরও বেড়ে যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বারদুয়ারী হাটের বিভিন্ন অংশের রাস্তা খানাখন্দে ভরা। হাটে পণ্য কিনতে ও বিক্রি করতে আসা মানুষজনকে এসব ভাঙা অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে বিশেষ করে বৃষ্টির সময় ভোগান্তি বাড়ছে।

হাটখোলার ব্যবসায়ী নাজির হোসেন বলেন, “আমরা ব্যবসায়িক উন্নয়ন চাই। এজন্য হাটের রাস্তাঘাট দ্রুত সংস্কার করা প্রয়োজন। ভালো যোগাযোগব্যবস্থা না থাকলে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়।

আরেক ব্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, “সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। ভাঙা রাস্তার কারণে অনেক ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে ক্রেতারা হাটে আসতে সমস্যায় পড়ছেন এবং আগের তুলনায় মানুষজনের উপস্থিতিও কমেছে।

ব্যবসায়ীরা জানান, বারদুয়ারী হাট শেরপুর পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান। হাটের সড়কটি দ্রুত সংস্কার করা হলে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশও উন্নত হবে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তার অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন হাটের ব্যবসায়ীরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।