https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হারলো ব্রাজিল

admin
June 21, 2026 11:40 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর ফুটবল একাডেমীর উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে শেরপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলার উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সাহাবুল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে আর্জেন্টিনা সমর্থক দল ৫-৩ গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত দর্শক। দর্শকদের অনেকেই জানান, বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজক খায়রুল ইসলাম জানান, ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।