https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে দুবলাগাড়ী ও খন্দকার টোলা সড়কে দীর্ঘ সময় বিদ্যুৎহীন, ভোগান্তিতে প্রায় ১ হাজার গ্রাহক

admin
July 17, 2026 1:37 am
Link Copied!

মিন্টু ইসলাম, ১৬ জুলাই: বৃহস্পতিবার বিকেল ৬টার পর থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বগুড়ার শেরপুর উপজেলার শহরসংলগ্ন দুবলাগাড়ী ও খন্দকার টোলা সড়ক এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় এক হাজার বিদ্যুৎ গ্রাহক।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মকর্তাদের গাফিলতির কারণে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুবলাগাড়ী ঈদগাহ মাঠ ও হাফেজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল আউয়াল শেরপুরী বলেন, “মাগরিবের পর থেকে আমাদের মাদ্রাসায় বিদ্যুৎ নেই। জেনারেটর চালিয়ে রাখতে হচ্ছে, কিন্তু তেল প্রায় শেষ। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং গরমের কারণে তাদের ঘুমাতেও কষ্ট হচ্ছে।”

আরেক গ্রাহক সাইফুল ইসলাম বলেন বিদ্যুৎ অফিসারকে দ্রুত বদলি করলে আমাদের শেরপুরে বিদ্যুৎ এর সেবা ভালো হবে।

এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং দীর্ঘ সময়ের এই ভোগান্তির কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।