শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বজ্রপাতে নিহত এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেনের (১৮) পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সহায়তা পৌঁছে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল হাসান, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা প্রশাসনের এই সহায়তা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

