https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 11 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রীতির উৎসব অনুষ্ঠিত

admin
June 11, 2025 11:17 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি,

বগুড়া শেরপুর শিল্পকলা একাডেমির নৃ-গোষ্ঠী সেল আয়োজিত উত্তরাঞ্চলের ১৭ টি জাতিগোষ্ঠীর অংশগ্রহনে সম্প্রীতি উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার শেরপুর সরকারি ডায়মন্ড জুবলি(ডি.জে) মডেল হাই স্কুল খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাকমা,মারমা,ত্রিপুরা,সাঁওতাল,ওরাওঁ,মাহালী,পাংখোয়া,তঞ্চঙ্গা,তুরি,মুসহর,মালো,ভূমিজ,মাহতো,মালপাহাড়িয়া,কোল,মুন্ডা ওঁ বাংগালীসহ ১০ টি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দ অংশ নেয়।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামীম আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া  জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:জেদান আল মুসা(পিপিএম), শেরপুর উপজেলা নির্বাহী অফিসার, মো:আশিক খান, জাতীয় আদিবাসী পরিষদ,বগুড়া শাখার সভাপতি সন্তোষ কুমার সিং । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা কালচারাল  অফিসার  মো: মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করেন শেরপুরের ভবের হাট,  স্বরমালিকা, উত্তরণ, নৃত্যুঞ্জলি আর্ট একাডেমি,হারমোনিকা সহ বেশ কিছু  সাংস্কৃতিক সংগঠন। এ সময়  স্থানীয়  সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  বিভিন্ন  গান পরিবেশন করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।