https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের ভবানীপুরে জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সুধী সমাবেশ

admin
August 24, 2026 9:17 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্বাস্থ দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এম.এ হালিম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম.এ হালিম বলেন, “একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নৈতিকতাসম্পন্ন মানুষের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম সাগর, সেক্রেটারি খন্দকার আরিফ মোস্তাক আহমেদ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোঃ হাশেম আলী এবং ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
সমাবেশে দারসুল কুরআন পেশ করেন ভবানীপুর ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম।
এ সময় ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।