বগুড়া প্রতিনিধি, ১৬ জুলাই ২০২৬: জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার সাতমাথা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়া জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মকর্তারা মহান জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

