https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান, স্বস্তিতে নগরবাসী

admin
July 1, 2026 8:01 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার (১ জুলাই ২০২৬) নগরীর বিভিন্ন ব্যস্ততম ও জনবহুল এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশের ফুটপাত বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও দখলদারদের নিয়ন্ত্রণে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছিল। এতে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছিল, তেমনি বাড়ছিল সড়ক দুর্ঘটনার ঝুঁকিও। জনসাধারণের ভোগান্তি লাঘব, নগরীর সৌন্দর্য রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পুনরায় কেউ অবৈধভাবে ফুটপাত বা সড়ক দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ ধরনের উদ্যোগের স্থায়ী সুফল পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ নগরবাসী। তাদের মতে, এ অভিযানের ফলে পথচারীরা নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারবেন। পাশাপাশি যানজট কমে নগরবাসীর দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে। স্থানীয় সচেতন মহল সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।