https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ: পলাতক ছেলে গ্রেপ্তার!

admin
March 12, 2025 12:31 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় বাবা ছেলে মিলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার (১০ই মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম গোপাল চন্দ্র দাস। এ মামলায় গোপালের বাবা তুলসি দাস পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ী মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।