https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাসে ৭৭৫ পিস ইয়াবাসহ রামুর আবুল কালাম গ্রেপ্তার

admin
September 17, 2026 9:21 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবাসহ মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকের একটি চালান পাচারের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

‎অভিযানকালে ঢাকা থেকে রংপুরগামী ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০। তল্লাশির সময় বাসের এফ-১ আসনে বসা আবুল কালামের দেহে থাকা চারটি কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে তিনটি প্যাকেটে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। পরে গুনে মোট ৭৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

‎গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার বাসিন্দা। তিনি বক্তার আলীর ছেলে।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানটি বিশেষ কৌশলে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে চালানটির সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা করেছেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন, ২০২৬) আইন, ২০১৮-এর ৫৬ ধারা প্রয়োগ করা হয়েছে।
‎মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।