https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ পড়াশোনার খরচে ৪ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান

admin
August 19, 2026 5:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তিনজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ভর্তি ও আনুষঙ্গিক খরচ এবং আরও একজন শিক্ষার্থীকে পড়াশোনার ব্যয় চালিয়ে নিতে আর্থিক সহযোগিতা দিয়েছে জেলা প্রশাসন, বগুড়া।

 

আজ বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসন, বগুড়ার পক্ষ থেকে এসব শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফল শিক্ষাজীবন ও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের এমন উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।