https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মুসলিম বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

admin
October 6, 2026 6:32 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নষ্ট ডিম ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিএসটিআই লাইসেন্সের লোগো ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘মুসলিম বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের খান্দার রোড এলাকায় অবস্থিত মুসলিম বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। এছাড়া ভাঙা ও নষ্ট ডিম ব্যবহার, বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও লোগো ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত করার বিষয়টি ধরা পড়ে।

এ সময় খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মুসলিম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে বেকারিতে থাকা ভাঙা ও নষ্ট ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে বেকারির সার্বিক পরিবেশের মান উন্নয়ন করে তার প্রমাণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তায় র‍্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।