https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযান: মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

admin
August 9, 2026 6:14 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২-এর সিপিএসসি বগুড়া। শনিবার (৮ আগস্ট) রাতে বগুড়া সদর ও নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা কার্যকর করার লক্ষ্যে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বগুড়া সদর থানার কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ছাইদুল ইসলাম পাপ্পু (৫৪)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া (দক্ষিণপাড়া) এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
র‍্যাবের তথ্যমতে, ছাইদুল ইসলাম পাপ্পু জিআর মামলা নং-১৫৪/২১ (শাজাহানপুর), প্রসেস নং-২০০/২৬, কোড নং-1RXH6, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) ধারার মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই রাতে পৃথক অভিযানে বগুড়া সদর থানার কলোনী এলাকার চিটাগং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মো. মিঠু (৫৫) নামে আরও এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার চক ফরিদ (খুলুপাড়া) এলাকার মো. লফিজলের ছেলে।
মো. মিঠুর বিরুদ্ধেও জিআর মামলা নং-১৫৪/২১ (শাজাহানপুর), প্রসেস নং-১৯৯/২৬, কোড নং-1RXKY, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এদিকে, পৃথক আরেক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. হাবিবুর রহমান (৩৫) নামে অপর এক পলাতক আসামিকে নীলফামারীর সৈয়দপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাবের যৌথ দল। র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-১৩, সিপিসি-৩ নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল ৯ আগস্ট রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে সৈয়দপুর থানার ধলাগাছ এলাকার এমএস রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাবিবুর রহমান বগুড়া জেলার শেরপুর থানার খন্দকারটোলা এলাকার মৃত আবু মুসার ছেলে। তার বিরুদ্ধে শেরপুর থানার জিআর নং-১০৮/২০ এবং শিবালয় থানার মামলা নং-৬(১১)২০১৯, জিআর নং-২১২/২০১৯-সহ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক ধারায় মামলা রয়েছে। এসব মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
র‍্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিন আসামিই দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১২ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
র‍্যাবের এই ধারাবাহিক অভিযানের ফলে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।