https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 26 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় স্পিকার বক্সে লুকিয়ে আনা ২১০০ ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতা গ্রেপ্তার

admin
July 26, 2026 10:30 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়া শহরে বিশেষ কৌশলে স্পিকার বক্সের ভেতরে লুকিয়ে ইয়াবা বহনের সময় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল রাহাদ মামুন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, তিনি শহর ছাত্রদলের ১৫ নম্বর ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎রোববার (২৬ জুলাই ২০২৬) বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এবং চারমাথা ভবেরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আব্দুল্লাহ আল রাহাদ মামুনকে আটক করে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা একটি মাঝারি আকারের স্পিকার বক্সের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ২০টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত ছিল, প্রতিটি প্যাকেটে ১০০টি করে ট্যাবলেট রাখা হয়েছিল।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে পুলিশ চারমাথা ভবেরবাজার এলাকায় অবস্থিত ‘আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। সেখানে একটি ড্রয়ার থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়া শহরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ২ হাজার ১০০ পিস।
‎এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।