https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

admin
June 22, 2026 1:10 am
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) পুলিশ লাইন্স, বগুড়ায় কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন এবং অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। তিনি স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার বিষয়ে প্রার্থীদের সচেতন করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, বগুড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।