Dhaka ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে মোট জনসংখ্যার ৯১ শতাংশই মুসলিম!

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

দেশে মোট জনসংখ্যা হলো ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। সমন্বয়কৃত মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে ও ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করেন। এসব জনগোষ্ঠীর মধ্যে ৯১ শতাংশ বা ১৫ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৭৮ জন মুসলিম।

রোববার (০৯ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে পিইসি জরিপের আলোকে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর সমন্বয়কৃত জনসংখ্যা প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এতে দেখা গেছে, দেশে অন্যান্য ধর্মালম্বী রয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ বা এক কোটি ৫২ লাখ ৮৭৬ জন। এছাড়া ব্যালেন্স পপুলেশন রয়েছে ৮৫ হাজার ৯৫৭ জন বা ০ দশমিক ০৫ শতাংশ।

চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন ও নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি।

তাছাড়া মোট জনসংখ্যার ছয় কোটির বয়স ২০ থেকে ৪০ বছর। ফলে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় অর্ধেক।

প্রকাশিত পরিসংখ্যানে আরও দেখা যায়, মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংই তরুণ (১৫-১৯ বছর)। সংখ্যার হিসাবে তা এক কোটি ৭১ লাখ ৬০ হাজার ১৭৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে মোট জনসংখ্যার ৯১ শতাংশই মুসলিম!

Update Time : ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩