https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির

admin
July 17, 2025 1:05 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

গোপালগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একসাথে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগ বহুদিন পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটি আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। এ ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। তবে জেলাটিতে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সমাবেশ করতে পারবে না এমন মিথ ভেঙে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুরে পথসভা হবে। পূর্বনির্ধারিত সবগুলো জেলায় পথসভা চলবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে স্থগিত হওয়া পথসভার সময় পরে জানানো হবে।

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছিলাম। তারা আরও আগে কঠোর হলে পরিস্থিতি সামাল দিতে পারত। প্রশাসনের তৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে। তা তদন্ত করে দেখতে হবে।

হতাহতদের প্রসঙ্গে নাহিস ইসলাম বলেন, গাড়িবহরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলে মারা যাওয়ার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।