https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন ট্র্যাজেডি: ঘটনা তদন্ত ও ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ইস্যুতে রুল জারি

admin
July 22, 2025 3:18 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

মাইলস্টোন ট্রাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশও নিহতদের ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং নিহতদের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের এমন দুর্ঘটনায় দু:খ প্রকাশ করেন। বলেন, বিমান বাহিনীর এফ-৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনের কারণ অনুসন্ধানে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা।।

এরপর হাইকোর্ট এ রুল জারি করেন। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।