https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 8 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বালাকৈগাড়িতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‎

admin
নভেম্বর 6, 2026 7:07 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর এবং ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয়ে বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ি দক্ষিণপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে বালাকৈগাড়ি বটগাছতলা জমির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম খান রুবেল।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাহফুজার রহমান মাফু, বালাকৈগাড়ি গ্রামের ইতালি প্রবাসী কাজল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা রিমন মাহমুদ হৃদয় এবং আলো দিশারী মানবকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হামিদ।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক লালচাঁদ, কৃষক দলের সদস্য মুকুল সরদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল পাইকাড়, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাসেম, বিএনপি নেতা বাদল সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লাহাদুজ্জামান লেমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন ও আব্দুর রহমান তামিম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের জিএস মোত্তাকিম খান, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, সহসভাপতি অরুন মিয়া, রব্বানী ও মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎ফাইনাল খেলায় মুখোমুখি হয় বারোপুর মধ্যপাড়া জাগরণ স্পোর্টিং ক্লাব ও সেভেন স্টার ক্লাব (রাকিব একাদশ)। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে বারোপুর জাগরণ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেভেন স্টার ক্লাব (রাকিব একাদশ)। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন দলের নাফিউল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
‎
‎খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাতিনুর রহমান সুমন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শহিদ ও নিরব। আর ক্রীড়া ধারাভাষ্যে ছিলেন মিল্লাত।
‎
‎খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শত শত দর্শকের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
‎
‎আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সামাজিক অবক্ষয় ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ঐক্য গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।