https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 20 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর চারঘাটে ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

admin
June 20, 2024 2:30 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রাজশাহীর চারঘাটে ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। এতে ওই এলাকায় ঈদের আনন্দ যেন মূহুর্তে বিষাদে রূপ নিয়েছে।

গত মঙ্গলবার (১৮ জুন) ভোর রাতের দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রহিমা আক্তার (রেমি)। তিনি এক সন্তানের জননী। রেমি পুঠিয়া উপজেলার নিমতলা মন্ডল পাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তার স্বামীর বাড়ী একই উপজেলার কাঠালবাড়িয়া এলাকার সায়েম আক্তার সাগরের স্ত্রী তিনি। ঘটনাটি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত রেমির স্বামী সায়েম আহম্মেদ সাগর ইনসেপ্টা নামের একটি ঔষধ কোম্পানীতে চাকরির সুবাদে চারঘাট বাজারের সন্নিকটে ফকির মেলেটারির মোড়ে জনৈক আলী আজম নামের এক ব্যাক্তির ২য় তলায় তারা স্বামী স্ত্রী ভাড়া থাকতেন। সেই ভাড়া বাসায় নিহত রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের বিভিন্ন কথা তুলে ধরে কথা বলেন। এরপর রেমি ওই বাসার বেলকোনির গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। পরে সংবাদ পেয়ে নিহত রেমির বাবা আব্দুর রহিম চারঘাট থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিহত রেমি তার ফেসবুক লাইভে বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম। বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি। জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। এছাড়াও স্বামী সন্তান নিয়ে কথা বলেন রেমি।

রেমির বাবা জানান, ১৭ জুন ঈদের দিন আমার মেয়ে ও জামাই আমার বাড়িতে এসে ঈদের দিন খাওয়া দাওয়া করে তারপর দুপুরের পরে বাড়ি ফিরে যায়। এরপর আমি শুনতে পাই আমার মেয়ের শ্বশুর বাড়িতে পারিবারিক মনমালিন্য হয়। পরে আমার জামাই ও মেয়ে চারঘাট ভাড়া বাসায় চলে যায়। ১৮ জুন ভোরবেলায় আমার জামাই আমার ছেলের কাছে ফোন দিয়ে মারা যাবার খবর দেয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যূর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।