দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাস্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সৌজন্য সাক্ষাতের সময় নির্বাচন কমিশনের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

