বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ বাংলাদেশের অন্তর্গত ৫৩ বছরের ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব বগুড়ার নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন কাজল কুমার কুন্ডু নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আরডিএর সাবেক পরিচালক লায়ন এম. এ. মান্নান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিও ক্লাব অব বগুড়ার সাবেক সভাপতি লায়ন মো. রাকিবুল হাসান পলাশ।
অনুষ্ঠানে রাজশাহী-বগুড়া-পাবনা জোনের কো-অর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু, লায়ন্স ক্লাব অব বগুড়ার পরিচালক লায়ন ডা. মো. ইব্রাহিম হোসেনসহ সংগঠনের অন্যান্য লায়ন্স ও লিও সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

