শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হুকুম আলী, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উলিপুর আমেরিয়া সমতুল্য মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

