https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

admin
September 7, 2026 8:44 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার এক বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং প্রত্যাবাসনের পর পুনর্বাসনে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য এ সময় জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপন এবং জাপানের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।