https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 29 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

admin
May 29, 2026 11:54 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া জেলা বিএনপি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৫ (পাঁচ) দিনব্যাপী ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে। বগুড়া জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (২৯ মে ২০২৬) উপজেলা, শহর ও পৌর বিএনপির আয়োজনে বগুড়া জেলার সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ মে ২০২৬) বগুড়া জেলা বিএনপির আয়োজনে সকাল ৭টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। সকাল ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ৯টায় কুরবানী এবং দুপুর ১২টায় মাংস বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ১০টায় দত্তবাড়ীস্থ এজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল এবং জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (৩১ মে ২০২৬) জেলা যুবদলের উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য বিতরণ, জেলা মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সোমবার (১ জুন ২০২৬) জেলা স্বেচ্ছাসেবক দল খাদ্য বিতরণ ও দোয়া কর্মসূচি পালন করবে। জেলা শ্রমিক দল, আইনজীবী ফোরাম এবং মৎস্যজীবী দলের উদ্যোগেও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) জেলা ছাত্রদল, কৃষক দল, জিয়া পরিষদ ও তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হবে।

বুধবার (৩ জুন ২০২৬) বগুড়া শহর বিএনপির উদ্যোগে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা ওলামা দল ও জাসাস পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করবে।

কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এমপি জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের আহ্বান জানিয়েছেন।

বার্তা প্রেরক: এ্যাডভোকেট কে এম হুমায়ুন কবির’ দপ্তর সম্পাদক
বগুড়া জেলা বিএনপি, বগুড়া।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।