https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে

admin
October 8, 2024 2:04 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

৭ অক্টোবর সোমবার জেলায় সারাদিন বৃষ্টি হয়নি। এতে বন্যাকবলিত পাঁচ উপজেলার চার পাহাড়ি নদীর পানি কিছুটা কমেছে। এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নামতে শুরু করেছে বিভিন্ন এলাকার পানি। তবে এখনও পানিবন্দি ৫০ হাজারের বেশি মানুষ। পানি কমায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। এদিকে নালিতাবাড়ী উপজেলার ঘোনাপাড়া গ্রামে সড়কে খেলতে গিয়ে সোমবার সকালে বন্যার পানিতে ডুবে জিমি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শেরপুর সদরের ধলা ইউনিয়নের চান্দেরনগর কড়ইতলা এলাকার জামান মিয়ার মেয়ে। এ নিয়ে বন্যায় নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলায় মোট ৯ জন প্রাণ হারিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সকাল থেকে পাহাড়ি নদী চিল্লা খালি, ভোগাই, মহারশি ও সোমেশ্বরীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আগামী দু-এক দিনের মধ্যে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।