https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দৈনিক আজকের মুক্ত বাংলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
August 21, 2026 12:18 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের মুক্ত বাংলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক আজকের মুক্ত বাংলা’র প্রকাশক হারুন উর রশিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত আহমেদ রিটু, সহসভাপতি ও দৈনিক আজকের মুক্ত বাংলা’র উপদেষ্টা সম্পাদক মির্জা সেলিম রেজা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক এনামুল হক বাবু বিশ্বাস, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রশিদ সুইট, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ তানভীর রিমন, বগুড়া জেলা সম্মিলিত নাগরিক জোটের সভাপতি আতরাব আলী ডাবলু,বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক জনাব শরিফুল ইসলাম হিরা, উপদেষ্টা সগীর আহমেদ মজুমদার, তাহের ভাই, আসলাম হোসাইন, পারভেজ হোসাইন পরশ, পুটু সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে দৈনিক আজকের মুক্ত বাংলা ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে দৈনিক আজকের মুক্ত বাংলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।