https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে আন্তঃহাউজ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin
August 21, 2026 9:42 am
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের আন্তঃহাউজ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

“লিডার্স শিক্ষা মডেল-২০১৮”-এর আলোকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিমনা, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য, অভিনয় ও গল্প বলাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে উৎসাহিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা, বিএসপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)। স্বাগত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতায় হামিদ হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর যৌথভাবে রানারআপ হয় মোস্তফা হাউজ ও জাহাঙ্গীর হাউজ।
পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে লিডার্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।