Dhaka ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সংহতি জানিয়ে আনন্দ টিভির এমডির জন্মদিনে বগুড়া শেরপুরে বৃক্ষরোপণ

মিন্টু ইসলাম:
সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আমলকি, হরীতকী, আমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সংহতি জানিয়ে আনন্দ টিভির এমডির জন্মদিনে বগুড়া শেরপুরে বৃক্ষরোপণ

আপডেটের সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬