https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 11 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ ও খুলনায় বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর উদ্যোগ, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

admin
August 11, 2026 10:33 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনায় এবং খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনায় পুনরায় চালু হবে।

তিনটি পাটকল পুনরায় চালু হলে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।