এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চ সফল করার লক্ষ্যে বগুড়ায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম আবু সায়েম, এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ, এলডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সহকারী সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম তুহিন।
এ ছাড়া ১১ দলীয় ঐক্যের বগুড়া মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর অভিমুখী লংমার্চকে সফল করতে তারা বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন। কর্মসূচিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তারা।
নেতারা বলেন, ঘোষিত কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য বগুড়াসহ আশপাশের এলাকার জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

