https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষখোর ও চোর: স্পিকার হাফিজ উদ্দিন

admin
September 14, 2026 2:36 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি:
বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষখোর ও চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, “অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ধরনের ঘুষখোরি ও লুটপাটের সঙ্গে জড়িত। এর ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে এসেছে। অন্যায়-অবিচারের বিচার সব দেশেই জনগণের চাওয়া ছাড়াই হয়। কিন্তু বাংলাদেশে দিন-রাত ও বছরের পর বছর কান্নাকাটি করেও এসব অপরাধের কোনো বিচার হয় না।”
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী লুটপাটের মাধ্যমে দেশকে সর্বনাশ করে দিয়ে গেছেন। গত ১৫-১৬ বছরে তারা যে অন্যায়, অত্যাচার ও নির্যাতন করেছে, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করা হয়েছে। বিদেশি সাহায্যের অর্থও চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও অর্থ চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, ফিলিপাইনে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার হলেও বাংলাদেশে এখনো কারও বিচার হয়নি।

তিনি আরও বলেন, “ভারতে বসে বসে হুংকার দেয় ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে। আসুক না, দেখি বাংলাদেশের মানুষ তাদের কীভাবে গ্রহণ করেন।”
সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, সততার মূল্য অপরিসীম। জিয়াউর রহমান মৃত্যুর বহু বছর পরও মানুষের কাছে সম্মানিত হয়ে আছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান প্রায় চার-পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন। কিন্তু মৃত্যুর পর দেখা গেছে, তার কোনো জমি নেই, ব্যাংকে কোনো টাকা নেই। তার চার ভাই জীবিত থাকলেও তাদেরও কেউ চিনত না। সততা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন বলে দাবি করেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমানের জনকল্যাণমূলক কাজের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দিয়েছে। তিনি বিএনপিকে জিয়াউর রহমানের দল হিসেবে উল্লেখ করেন এবং তার শাসনামলের প্রশংসা করেন।

সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।