https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 1 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

অন্তসত্বা স্ত্রীকে দেখতে ছুটি নিয়ে বাড়ি যাবার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১ পুলিশের

admin
April 1, 2025 10:05 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

যে শিশু আজও পৃথিবীর মুখ দেখেনি- দেখবে দেখবে করছে সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্মদাতা পিতাকে আর দেখতে পাবে না এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে আজকের দিনটি৷ আজ ১ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর উপজেলার মৌচাক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ সোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে পুলিশ সদস্য রনি শিকদার মৃত্যু বরণ করেছেন৷

তিনি তার অন্তসত্বা স্ত্রীকে দেখতে ছুটি নিয়ে বাড়ি যাবার পথে অটো রিক্সার ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন৷ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপ- কমিশনার দ্বীনে আলমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন৷ পুলিশের চাকরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ চাকরি এবং সব সময় পেরেশানির মধ্যে থাকতে হয়৷ এমনভাবে কত পুলিশ সদস্যের প্রাণ যে অকালে ঝরে যাচ্ছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইলেক্ট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে খোঁজ করলে দেখতে পাওয়া যায়৷

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।