https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে ধ্বংসের চেষ্টা যারাই করেছে, শেষ পর্যন্ত তাদেরই পতন হয়েছে: এমপি বাদশা

admin
September 1, 2026 8:46 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাটিডালী বিমান মোড়ে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি নানা প্রতিকূলতা অতিক্রম করে আজও জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছে, সময়ের পরিক্রমায় শেষ পর্যন্ত তাদেরই পতন হয়েছে। নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে দলের মূল শক্তি জনগণ বিএনপির পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এমপি বাদশা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়েও বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনকে গতিশীল করতে পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সঠিক নেতৃত্বের জন্য দোয়া কামনা করা হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।

এতে বক্তব্য দেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান, রাজিবুল করিম রাফী, শাহ আলম জনি, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাতসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশ ঘিরে মাটিডালী বিমান মোড় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।