https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই উন্নয়নের চাবিকাঠি: প্রধানমন্ত্রী

admin
September 1, 2026 10:15 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আইপিইউ সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ (Anda Filip) সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতন্ত্রের প্রতি উচ্চ প্রত্যাশা রয়েছে। কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে আইপিইউ সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নিয়মিত অংশগ্রহণকে সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেন তিনি।
আন্দা ফিলিপ জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। এতে শিক্ষা ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতির প্রশংসা করে বলেন, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।

বৈঠকে আইপিইউ ও বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আইপিইউ সেক্রেটারি জেনারেল। তানজানিয়ায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ দুই পক্ষের সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন আন্দা ফিলিপ। বৈঠকে নারী ও তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। বিভিন্ন নারী ও তরুণ আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তাঁদের উদ্যম ও আগ্রহের কথা জানান তিনি।

নারীর ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানো বলেও জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে আইপিইউ সেক্রেটারি জেনারেল বাংলাদেশের নারী ও তরুণ সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করার আগ্রহের কথা জানায় আইপিইউ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।