দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে বাংলাদেশে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
৩১ আগস্ট পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং তিনি বিষয়টি ভুলবেন না।
চিঠিতে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক কিছু পার করেছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের ভবিষ্যৎ ‘খুবই উজ্জ্বল’ বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
চিঠির শেষাংশে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘খুব দূরবর্তী নয় এমন ভবিষ্যতে’ সাক্ষাতের প্রত্যাশার কথা জানান।
ট্রাম্পের চিঠির মূল বক্তব্য:
“I just received your letter concerning the purchase of Boeing Aircraft, and very much appreciate your decision of purchase. Boeing will not let you down, and I will not forget.”
এর বাংলা অর্থ: “বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি পেয়েছি এবং আপনার এই ক্রয়-সিদ্ধান্তের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি বিষয়টি ভুলব না।”
মূল চিঠি নিচের ছবি দেখুন 👎


