https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স বেড়েছে ১৫.৩ শতাংশ

admin
September 16, 2026 8:00 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম আড়াই মাসে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার।

এদিকে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।