https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণ, টায়ারে আগুন

admin
November 20, 2026 9:59 am
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় দলীয় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সেখানে দায়িত্বরত টহল পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সড়কের ওপর একটি টায়ারে আগুন জ্বলতে এবং বিস্ফোরণের বিভিন্ন আলামত দেখতে পান। পরে দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

‎এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‎ঘটনার নিন্দা জানিয়ে ধুনট পৌর বিএনপির সভাপতি মো. আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, দলীয় কার্যালয়ের সামনে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

‎তিনি আরও বলেন, ধুনট উপজেলা বিএনপির নেতাকর্মীরা সব সময় নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সচেষ্ট থাকবেন।

‎এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।