https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আদর্শ স্কুল বগুড়ার বার্ষিক ম্যাগাজিন ‘হেরার রশ্মি’র মোড়ক উন্মোচন ‎

admin
August 4, 2026 12:30 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরীর বাদুরতলাস্থ আদর্শ স্কুলের বার্ষিক সাহিত্য ম্যাগাজিন ‘হেরার রশ্মি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ ও বগুড়া মহানগর জামায়াতের আমীর মাওলানা আবিদুর রহমান সোহেল।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক রফিকুল আলম, ইঞ্জিনিয়ার বজলুর রহমান এবং নিজাম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মোস্তাকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, মানবজাতির জন্য দিকনির্দেশনা ও মুক্তির বার্তা হিসেবে পবিত্র কুরআন নাজিল হয়েছে। তিনি শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে কুরআন-হাদিসের শিক্ষার আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
‎বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন শিক্ষার্থীদের সৃজনশীলতা,

সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘হেরার রশ্মি’ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জ্ঞানচর্চা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রসারে ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয় এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।