https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় তানজিলা হত্যার বিচারের দাবিতে আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

admin
August 3, 2026 4:53 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার, মামলার প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষার্থী ও শিক্ষকরা।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় ‘সরকারি আজিজুল হক কলেজ পরিবার’-এর ব্যানারে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী, সহপাঠী ও শিক্ষক অংশ নেন।

 

বক্তারা বলেন, তানজিলা ইয়াসমিন দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলেও ঘটনাটি আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের সন্দেহ। মামলার পরও প্রধান অভিযুক্ত দীর্ঘদিন ধরে গ্রেপ্তার না হওয়ায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধন থেকে বক্তারা মামলার প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা বলেন, তানজিলা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রধান অভিযুক্ত শেখ আবীদ উল সানিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তানজিলা ইয়াসমিন দীপার (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার নারুলী আনন্দপাড়া এলাকার খয়বর প্রামানিকের মেয়ে এবং সরকারি আজিজুল হক কলেজ থেকে সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন করেছিলেন।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তানজিলার দ্বিতীয় স্বামী শেখ আবীদ উল সানিকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
মানববন্ধন শেষে তানজিলা ইয়াসমিন দীপার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।