https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বগুড়ায় প্রতিমা নির্মাণ ও পূজামণ্ডপ প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

admin
September 23, 2025 5:44 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রতিমা নির্মাণ ও পূজামণ্ডপ প্রস্তুতি সংক্রান্তে বগুড়া সদরের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

জনাব হোসনা আফরোজা (যুগ্মসচিব), সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া মহোদয় এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্থানীয় জনসাধারণ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন— সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করে সাধারণ মানুষকে ভুল পথে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কার্যকলাপ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

জেলা পুলিশের সাইবার টিম ইতোমধ্যে এসব গুজব প্রচারকারীদের শনাক্তে কাজ শুরু করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কান না দেওয়া ও যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার মহোদয়।

পূজা উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়া জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), অফিসার ইনচার্জ, সদর থানা, টিআই, সদর ট্রাফিক, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বগুড়া উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।